প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসি বাহিনীর জয়েন্ট কমান্ডারের সাক্ষাৎ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ৩ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের জয়েন্ট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এমানুয়েল স্লার্স। রোববার (২ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, ড্রাইডক সহযোগিতা এবং সমুদ্রপথে চলাচলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ২-৬ জুলাই চট্টগ্রাম বন্দরে ফরাসি ফ্রিগেট এফএইচ সারকফের শুভেচ্ছা সফরকে স্বাগত ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফ্রান্সের সমর্থন দান এবং ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
১৯৭১ সালে আন্দ্রে ম্যালরাক্স এবং বার্নার্ড-হেনরি লেভির মতো নেতৃত্বস্থানীয় ফরাসি বুদ্ধিজীবীরা যেভাবে বাংলাদেশের জনগণ এবং বীর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন তা প্রধানমন্ত্রী গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ড্রাইডক বিষয়ে সহযোগিতার সুযোগ রয়েছে।
রিয়ার অ্যাডমিরাল ইমানুয়েল স্লার্স বলেন, ফ্রান্স ইন্দো-প্যাসিফিকের একটি দেশ এবং তারা নৌচলাচলের স্বাধীনতা এবং স্বাধীনভাবে উড্ডয়নের পক্ষে। তিনি বলেন, সমুদ্র আইনকে সম্মান করা উচিত। মানবপাচার, বিশেষ করে নারী পাচারও বিশ্বের জন্য একটি বড় সমস্যা।
এ সময় প্রধানমন্ত্রীর আ্যাম্বসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই উপস্থিত ছিলেন।
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম