প্রবাসী প্রকৌশলীদের উদ্যোগে দেশ সমৃদ্ধশালী হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের যেসব মেধাবী প্রকৌশলী প্রবাসে আছেন তারা দেশকে আরও সমৃদ্ধশালী করে গড়ে তোলার যে চিন্তা করছেন, তাদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবাসীদের উদ্যোগ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে। দেশের উন্নয়নে সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছি। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছি তার সহায়ক হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হেটেলে প্রবাসে বসবাসরত প্রকৌশলীদের দুই দিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা যেসব চ্যালেঞ্জ গ্রহণ করেছি তা প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে কাজে লাগাতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু ৭৫-এর ঘাতকরা নিজ স্বার্থে বঙ্গবন্ধুকে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি। তারা বঙ্গবন্ধুকে হত্যা করে শুধু আমাদের স্বজনহারা করেনি, এ দেশের মানুষের ভবিষ্যতকেও পিছিয়ে দিয়েছে।
তিনি বলেন, স্বজন হারানোর বেদনা নিয়ে যখন বাংলাদেশ পা দিয়েছিলাম তখনই চিন্তা করেছি বাবার স্বপ্নকে পূরণ করতে হবে। এই লক্ষ্য নিয়ে আজ দেশ পরিচালনা করছি।
শেখ হাসিনা বলেন, আপনারা এই মাটির সন্তান। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা নিজেদের মেধা-শ্রম দিয়ে অবদান রেখেছেন। আজ বাংলাদেশে আপনারা মেধা ও শ্রম নিয়োগ করতে চাচ্ছেন। আমি বলব আপনার নিজ নিজ এলাকা ও গ্রামে বিনিয়োগ করেন। যদি আপনারা চান তাহলে আমরা যে ১০০টি শিল্পাঞ্চল গড়ে তুলছি সেখানে বিনিয়োগ করতে পারেন। আপনারা এখানে বিনিয়োগ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করুন।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার প্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সুফল প্রতিটি ঘরে পৌঁছাতে কাজ চলছে। এরই অংশ হিসেবে দেশে কম্পিউটারের ব্যবহার বেড়েছে। সাবমেরিন ক্যাবলের সংযোগ গ্রহণ করায় ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। যোগাযোগ আরও সহজ হয়েছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের ভ্রান্ত নীতির কারণে প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল। প্রতিকূল পরিবেশ ও চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশকে প্রযুক্তি ক্ষেত্রে আজ উদীয়মান দেশের তালিকায় আনা হয়েছে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পদ্মাসেতুর নির্মাণে কাজ চলছে। কর্ণফুলী টানেল নির্মাণও শুরু হয়েছে। ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রাম-দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নেও কাজ চলছে। সড়ক ও রেল যোগাযোগ আরও সহজ, দ্রুত ও আরামদায়ক করতে কাজ এগিয়ে চলেছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেটকে আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে। কক্সবাজারকেও আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়তে কাজ এগিয়ে চলেছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নেও সরকার কাজ করছে। এর মধ্য দিয়ে এসডিজি গোল বাস্তবায়ন করা হবে।
পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইআরডির ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ। আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, কনভেনশনের আহ্বায়ক আজাদুল হক প্রমুখ।
-জেডসি
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











