প্রবাসী বাবাকে ভিডিও কলে রেখে মেয়ের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ এএম, ১৬ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নে প্রবাসী বাবার সঙ্গে ভিডিও কলে সংযোগ রেখে নাদিরা সুলতানা রুমি নামের এক নারী আত্মহত্যা করেছেন। নাদিরা সুলতানা রুমি (২৪) প্রবাসী আবুল কালামের মেয়ে।
বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় তার বাড়ির রুম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে ইউনিয়নের উত্তর নাপিতখালি এলাকার প্রবাসী আবুল কালামের বাড়িতে।
খবর পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবিরের নির্দেশে এসআই মো. জুয়েল সরকারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে রুমির মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রক্রিয়া চলছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরিবারের বরাত দিয়ে এসআই জুয়েল সরকার বলেন, ঘটনার আগ মুহূর্তে রুমি তার বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলে সমস্যার কথা জানান। এক পর্যায়ে তার বাবা বিরক্তবোধ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পুনরায় কল দিলে রিসিভ করে মোবাইল এক পাশে ফেলে রাখেন বাবা আবুল কালাম। অভিমান সহ্য করতে না পেরে বাড়ির রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরে বাড়ির লোকজন দরজা ভেঙে প্রবেশ করে মরদেহ দেখতে পান। স্থানীয়দের মারফত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তের জন্য প্রক্রিয়া চালাচ্ছেন স্বজনরা।
রুমির পারিবারিক সূত্রে জানা যায়, ৫ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়েছিল রুমির। ৪ বছরের একটা সন্তানও রয়েছে। বিয়ের তিন বছর পর বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে বিষণ্ণতায় ভুগছিলেন রুমি।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








