‘প্রবীণদের ক্ষেত্রেও কাজ করছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৬ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি প্রাণঘাতী করোনাভাইরাসের সম্ভাব্য টিকা কম বয়সী ও প্রবীণ ব্যক্তিদের শরীরে একইভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারছে বলে দাবি করছে সহায়তাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।খবর আল জাজিরা ও রয়টার্সের।
ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক এ প্রতিষ্ঠান বলছে, প্রবীণদের মধ্যে এই টিকা ব্যবহারের ফলে খুব একটা বিরূপ প্রতিক্রিয়াও দেখা যায়নি।
এর আগে অক্সফোর্ডের টিকার তৃতীয় ধাপের পরীক্ষায় ব্রিটেনে এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়লে সাময়িকভাবে পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল। তবে কয়েক দিন পরই ফের চালু হয় পরীক্ষা।
অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, কম বয়সী ও প্রবীণদের মধ্যে ভ্যাকসিনটি একইভাবে কাজ করার বিষয়টি ইতিবাচক। এছাড়া বয়স্ক ব্যক্তিদের মধ্যে এর পার্শ্বপ্রতিক্রিয়াও কম দেখা গেছে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ কমে যায়। এছাড়া কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে প্রবীণদের মৃত্যুর হারও বেশি। এ জন্য প্রবীণদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির বিষয়টি বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মধ্যে আশার সঞ্চার করেছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, কোভিড-১৯ প্রতিরোধে এখনো কোনো টিকা পুরোপুরি প্রস্তুত হয়নি। তবু ২০২১ সালের প্রথম ভাগের দিকে টিকা বাজারে আসবে বলে প্রস্তুতি নেয়া হচ্ছে।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











