ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১১:৩২:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

প্রবেশপত্র পায়নি সৈয়দপুরের ৫১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পায়নি প্রতারণার শিকার ৫১ জন শিক্ষার্থী। ফলে তাদের এসএসসি পরীক্ষা দেয়া হচ্ছে না। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগীরা জানায়, সৈয়দপুরের প্রজাপতি নামের স্কুল কর্তৃপক্ষ ও দিনাজপুর বোর্ডের এক শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীকে ঘুষ দিয়েছিলেন এই শিক্ষার্থীরা। তাদের আশ্বাস দেয়া হয়েছিলো অন্য স্কুল থেকে পরীক্ষার সুযোগ করে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

এ ঘটনায় স্থানীয় প্রজাপতি স্কুলের পরিচালক শাকিল আহমেদকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের হাতিখানাস্থ স্কুল সংলগ্ন বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আলিম হোসেনকেও আটক করা হয়।

জানা যায়, প্রজাপতি স্কুলের পরিচালক শাকিল আহমেদ নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্রদের বিশেষ ব্যবস্থায় এসএসসি পরীক্ষার সুযোগ করে দেয়ার প্রলোভন দিয়ে প্রতিজনের কাছ থেকে আট থেকে ১২ হাজার টাকা করে নিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত প্রবেশপত্র পায়নি তারা।

অকৃতকার্যরা শহরের ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আল ফারুক একাডেমি, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।

অভিযুক্ত পরিচালক শাকিল আহমেদ জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওখৈর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীর নামে ফরমপূরণ করেছেন। বোর্ড কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে তা না দেয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়ার কাছে পরে অভিযোগ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা। অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে ইউএনও জানান, শিক্ষার্থীরা মূলত প্রতারণার শিকার হয়েছে।

-জেডসি