‘প্রয়োজন ৩০ বিলিয়ন ডলার, ২ বিলিয়ন আনতেই জান বের হয়ে যায়’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশের দুর্যোগ মোকাবিলায় বছরে ৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে এক থেকে দুই বিলিয়ন ডলার আনতে ‘জান বের হয়ে যায়’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে 'নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং প্রশিক্ষণ' সেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ এবং এখানে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও বেশি হয়। তিনি জানান, দুর্যোগ মোকাবিলার জন্য বছরে ৩০ বিলিয়ন ডলার দরকার এবং ভবিষ্যতে আইএমএফের কাছে ৫ বিলিয়ন ডলারের জন্য আলোচনা করা হবে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের মানুষ এগিয়ে আসে। স্থানীয় মানুষ নিজেদের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা করে, যা একটি ভালো দিক। তিনি বলেন, যদি কেউ ঢাকার ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা করে, তবে তা হবে না।
তিনি সাংবাদিকদের জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে এবং মানুষকে সতর্ক করতে আহ্বান জানান। তিনি জাপানের উদাহরণ দিয়ে বলেন যে, সেখানকার ছাত্ররা দুর্যোগ নিয়ে সচেতন এবং বাংলাদেশেরও সচেতন হওয়া প্রয়োজন। দুর্যোগ সম্পর্কে শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করা উচিত।
এই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলু কাদেরও বক্তব্য রাখেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








