প্রসাদ বিতরণ নিয়ে যে ব্যাখ্যা দিলো ইসকন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার
চট্টগ্রামের ১০টি স্কুলে শিক্ষার্থীদের মধ্যে ফুড ফর লাইফের খাবার বিতরণের ব্যাখা দিয়ে দুঃখ প্রকাশ করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। বিষয়টি জানিয়ে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কাছে সংস্থাটির পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ইসকন প্রবর্তক শ্রী কৃষ্ণ মন্দির সাধারণ সম্পাদক দারুব্রহ্ম জগন্নাত দাশ স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। মূলতঃ ইসকন রথযাত্রা উপলক্ষে মহানগরের ১০টি স্কুলে হিন্দু ছাত্রছাত্রীদের মধ্যে খাবার বিতরণ করেছিল। রথযাত্রার শুভেচ্ছা হিসেবে প্রতি বছরই এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কিন্তু এই কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে নেতিবাচক সংবাদ ছড়ানো হচ্ছে।
হিন্দু ছাত্র-ছাত্রীদের মধ্যেই স্বাস্থ্যসম্মত খাবার বিতরণ করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হিন্দু অধ্যুষিত এলাকার শুধুমাত্র একটি স্কুলে হিন্দু শিক্ষার্থীরা ‘হরে কৃষ্ণ’ মন্ত্র বলেছে। ইসকন শুধুমাত্র হিন্দুদের মধ্যেই ধর্মীয় প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি সব ধর্মমতের প্রতি ইসকন শ্রদ্ধাশীল। বাংলাদেশের প্রচলিত সাংবিধানিক রীতিনীতি, আইনকানুন এবং সব ধর্মের প্রতি ইসকন শ্রদ্ধাশীল। ইসকনের আচরণে অনভিপ্রেতভাবে কেউ যদি কেউ যদি দুঃখ পেয়ে থাকেন বা কারো মনে আঘাত লেগে থাকে সে জন্য ইসকন দুঃখ প্রকাশ করছে। ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে ইসকন তাদের কার্যক্রম পরিচালনা করবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রসঙ্গত, চট্টগ্রামে খাবার বিতরণের সময় ইসকন শিক্ষার্থীদের ‘হরে কৃষ্ণ’ মন্ত্র পাঠ করিয়েছে বলে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন বৃহস্পতিবার হাইকোর্টের নজরে আনেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এ প্রসঙ্গে হাইকোর্ট বলেছেন, প্রসাদ খাইয়ে মন্ত্র পাঠ করানো অন্যায়।
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন










