ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২১:৪৯:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

প্রাগৈতিহাসিক নারীরা বেশি কর্মঠ ছিলেন

বিবিসি | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৫৬ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

প্রাগৈতিহাসিক যুগের নারীরা দিনের একটা উল্লেখযোগ্য সময় শস্যদানা চূর্ণ করতেন। ফলে তাদের বাহু ছিল বর্তমান সময়ের নারীদের তুলনায় শক্ত। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স প্রকাশিত সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে গবেষণা নিবন্ধটি প্রকাশ হয়েছে।

এতে বিজ্ঞানীরা বলেছেন, সহস্র বছর ধরে কঠোর কায়িক পরিশ্রমের কারণেই প্রাগৈতিহাসিক যুগের নারীদের হাড় এতটা শক্ত হয়েছিল। বাস্তবতা হলো, কৃষি অর্থনীতির সূচনাপর্বে নারীরাই চালকের ভূমিকা নিয়েছিলেন।

গবেষক দলের নেতৃত্বে ছিলেন অ্যালিসন ম্যাকিনটোশ। তিনি বলেন, বিশদ গবেষণার পর জানা গেছে, সে সময় নারীরা ছিলেন কঠোর পরিশ্রমী।

গবেষণায় বিজ্ঞানীরা প্রথমে বর্তমান যুগের নারী ক্রীড়াবিদদের বাহু ও পায়ের হাড়ের সিটি স্ক্যান করেন। প্রাপ্ত ফলাফলের সঙ্গে নবপলীয় কৃষি যুগের নারীদের হাড়ের সঙ্গে তুলনা করেন। এতে দেখা যায়, ক্রীড়াবিদদের তুলনায় ওই নারীদের হাড় ১১ থেকে ১৬ শতাংশ বেশি শক্ত ছিল।