ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১০:৪৭:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১২ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আর যারা ভোট দেননি, তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব। তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।

তারেক রহমান বলেন, চলতি বর্ষা মৌসুমে দেড় কোটি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে, যা পরিবেশ রক্ষা ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর ফলে মূল্যস্ফীতির কোনো শঙ্কা নেই। বরং এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনীতি আরও সচল হবে।

আগামী তিন মাসে আরও ৩০ হাজার পরিবার এবং আগামী চার বছরে মোট ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানান প্রধানমন্ত্রী।