ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২২:৫৬:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

প্রায় এক বছর পরে জাতীয় সংসদে রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ২৯ জুন ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় এক বছর পরে জাতীয় সংসদে বক্তৃতা দিলেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। বুধবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন তিনি।

তিনি বলেন, গত বছরের অগাস্ট থেকে আমি অসুস্থ। আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। আপনারা সবাই দোয়া করেছেন। মাননীয় স্পিকার আপনি, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আমার খোঁজ নিয়েছেন। সংসদে কথা হয়েছে।

পদ্মা সেতু উদ্বোধনের জন্য সরকার প্রধানকে ধন্যবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়। পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদার প্রতীক। এটা নিয়ে অনেক সমালোচনা ছিল। স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানাই।

রওশন বন্যা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, রওশনকে গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শেষে সাত মাস পর সোমবার থাইল্যান্ড থেকে দেশে ফেরেন তিনি। তার আগে ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন ভর্তি ছিলেন তিনি।