ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৭:০১:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

প্রায় ৯৬ ভাগ শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৮ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

প্রায় ৯৬ ভাগ শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

প্রায় ৯৬ ভাগ শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, এ পর্যন্ত ৯৫.৮৯ শতাংশ পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে।

আজ শনিবার এক বার্তায় দেশের পোশাক শিল্পের শীর্ষস্থানীয় এ বাণিজ্য সংস্থাটি জানায়, তৈরি পোশাক খাতের (বিজিএমইএ’র অধীনস্থ কারখানার) মোট ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিকের মধ্যে ২৩ লাখ ৭০ হাজার ৯১৭ জনের বেতন পরিশোধ করা হয়েছে।মোট ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে প্রায় ২ হাজার ৭১টি কারখানা (৯১.০৭ শতাংশ) তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করেছে।

এর আগে গত ১৫ এপ্রিল বিজিএমইএ সভাপতি রুবানা হক ১৬ এপ্রিলের মধ্যে বেশিরভাগ পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধ করার আশ্বাস দেন।

এক বিবৃতিতে রুবানা হক বলেন, ‘বিজিএমইএ দৃঢ়ভাবে চায় সব শ্রমিককের মার্চ মাসের বেতন নিশ্চিত করা হোক। আপনারা আস্থা ও বিশ্বাস রাখুন মার্চের বেতন দেয়া হবে।’