প্রিয়ভাষিণীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:২২ এএম, ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
প্রখ্যাত ভাস্কর ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
আজ বুধবার বিএসএমএমইউ-এর মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহকে প্রধান করে এ মেডিকেল বোর্ড গঠন করা হয়।
বর্তমানে ফেরদৌসী প্রিয়ভাষিণী এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাকে তত্ত্বাবধান করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন জানান, বর্তমানে ফেরদৌসী প্রিয়ভাষিণীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে না এবং কিডনীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রোগী স্থিতিশীল রয়েছেন তবে এখনও শংকামুক্ত নন।
তিনি জানান, শিল্পী প্রিয়ভাষিণী দীর্ঘদিন কিডনী, হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস এবং থাইরয়েড রোগে ভুগছেন।
এদিকে আজ বিকেলে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, মৎস ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ফেরদৌসী প্রিয়ভাষিণীকে দেখতে বিএসএমএমইউতে যান। তারা শিল্পীর চিকিৎসার খোঁজ-খবর নেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






