প্রেম করে বিয়ে, একসঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ২১ নভেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
হবিগঞ্জের লাখাইয়ে মোবাইল ফোনে প্রেম। আদালতে গিয়ে বিয়ে। বরের বাড়িতে মেনে না নেওয়ার আশঙ্কায় মাত্র ১৩ দিনের মাথায় একসঙ্গে আত্মহত্যা করল নবদম্পতি।
রোববার রাতে বিষপানে তারা আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ দুটি উদ্ধার করেছে।
উপজেলার লাখাই সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই আমি তাদের বাড়িতে গেছি। পরিবারের সঙ্গে কথা বলেছি।
তিনি জানান, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কুলহানি গ্রামের খলিলুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান হৃদয়ের (৩০) সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় লাখাই উপজেলার সদর ইউনিয়নের টাউনশিপ এলাকার আনছার মিয়ার মেয়ে তানিয়া বেগমের (১৮)।
তাদের মধ্যে হয় প্রেম। বেশ কিছু দিন প্রেম করার পর ১৩ দিন আগে তারা হবিগঞ্জ আদালতে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর তানিয়া তাকে শ্বশুরালয়ে নিয়ে যাওয়ার জন্য চাপ দেন। কিন্তু হৃদয় তাতে রাজি হননি। তাদের প্রেমের বিয়ে বাড়িতে মেনে নেবে না বলে তিনি জানান।
বাড়িতে তার আরও একজন স্ত্রী এবং সন্তান রয়েছে বলেও তিনি এ সময় জানান। রোববার হৃদয়ের বাড়িতে যেতে চাইলে তানিয়া বেঁকে বসেন তাকে নিয়ে যাওয়ার জন্য। হৃদয় তাতে রাজি না হওয়ায় তিনি ঘরে রাখা বিষপান করেন। এ সময় ক্ষোভে হৃদয় নিজেও বিষপান করেন। কিন্তু তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি।
লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, রোববার রাতে তারা বিষপান করলে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। উভয় পরিবারের লোকজনই থানায় এসেছে। তারা চান ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে। কিন্তু আমরা ময়নাতদন্তের জন্য লাশ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার