প্রেমিককে ছুরিকাঘাত : মিতার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৪:২০ পিএম, ২২ জানুয়ারি ২০১৮ সোমবার
শাহবাগে প্রেমিককে ছুরিকাঘাতের ঘটনার মামলায় ইডেন কলেজের ছাত্রী লাভলী ইয়াসমিন মিতার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম একেএম মইনুদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন। এই ঘটনায় আল আমিনের ছোট ভাই মো. আওলাদ হোসেন বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগ এনে মিতার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
আদালতে মিতার জামিন চেয়ে তার আইনজীবী নজরুল ইসলাম বলেন, ‘মিতা যা করেছে, সেটি সেলফ ডিফেন্স। আল আমিন (প্রেমিক) মিতার পূর্বপরিচিত। নিজেকে রক্ষার জন্যই এটা করেছেন তিনি। কারণ, অনেকদিন ধরেই মিতাকে যৌন হয়রানি করে আসছিলেন আল আমিন’। এ সময় আদালত বলেন, ‘ছুরিটা কোথা থেকে আসল। এটা তো মিতার কাছেই ছিল।’ তবে আইনজীবী বিচারককে কোনো সদুত্তর দিতে পারেননি।
এদিকে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আদালতে বলেন, আল আমিন এবং মিতার মধ্যে ৬ বছরের প্রেমের সম্পর্ক। মিতা পরিকল্পতভাবে আল আলামিনকে ডেকে নিয়ে গুরুতর আঘাত করেছেন। এতে তার মৃত্যুও হতে পারতো। এখনো ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক। আদালত উভয়পক্ষের শুনানি শেষে মিতার জামিন নামঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি বিকেলে বুয়েট ক্যাম্পাসের সামনে রাস্তায় প্রেমিক আল আমিনের সঙ্গে লাভলী ইয়াসমিন মিতার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভ্যানিটি ব্যাগ থেকে চাকু বের করে প্রেমিকের পিঠে আঘাত করেন মিতা। এতে গুরুতর আহত হলে আশপাশের লোকজন আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। লাভলী ইয়াসমিন মিতা পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা তাকে ছুরিসহ ধরে পুলিশে সোপর্দ করেন।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী











