প্রেমিকের সঙ্গে স্বর্ণালংকার নিয়ে পালাল গৃহকর্মী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৭ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকায় একটি বাসায় চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে সেই বাসার গৃহকর্মী জোসনা আক্তার ও তার প্রেমিক মো. জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বাসা থেকে চুরি যাওয়া ২০ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন।
শুক্রবার (২৭ মে) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
ভুক্তভোগী জানান, তারা স্বামী-স্ত্রী দুজনেই চাকরিজীবী। বাসায় তার বৃদ্ধা মা ছাড়া কেউ থাকে না। গৃহকর্মী সাপ্লাই দেওয়া সোর্সের মাধ্যমে জোসনা তার বাসায় কাজ নেয়। এই সুযোগে জোসনা বাসার আলমারি থেকে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি করে পালিয়ে যায়।
ওসি সাজেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত গৃহকর্মী জোসনা বেগম বাসা বাড়িতে কাজ করার ছলে চুরির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ভাটারা থানায় আরও একটি মামলা রয়েছে; যার ওয়ারেন্ট জারি রয়েছে। আর তার কথিত প্রেমিক জামাল গাড়িচালক। মূলত দুজনের পরিকল্পনাতেই বাসাটিতে কাজে যায় জোসনা। পরবর্তী সময়ে সুযোগ বুঝে বাসা থেকে স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।
তথ্য-প্রযুক্তির সহায়তায় জোসনা ও তার প্রেমিক জামালকে (২৫ মে) রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে জোসনার এক আত্মীয়ের বাসার পরিত্যাক্ত টয়লেট থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান আরও বলেন, গত ২১ মে বসুন্ধরা এলাকার এক বাসিন্দা ভাটারা থানায় অভিযোগ করেন। বাসার গৃহকর্মী জোসনা আক্তারকে স্বন্দেহভাজন উল্লেখ করে একটি মামলা করেন। অভিযোগে বলেন, বাসা থেকে স্বর্ণলংকারসহ নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


