প্রেসিডেন্ট হিসেবে বাইডেন বিজ্ঞানে বিশ্বাসী হবেন: মিশেল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্রে যখন বারাক হোসেন ওবামা প্রেসিডেন্ট ছিলেন তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। আর সেই সময়ে প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। সেই প্রেক্ষিতে মিশেল বলেছেন যে, নভেম্বরে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে সত্য বলবেন এবং বিজ্ঞান বিশ্বাস করবেন।
সোমবার (১৭ আগস্ট) ডেমোক্র্যাট দলের ভার্চুয়াল কনভেনশনে বক্তব্যকালে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এ কথা বলেন।
উইসকনসিনের মিলওয়েকিতে ডেমোক্র্যাট দলের চারদিনের এই কনভেনশন করোনা ভাইরাসের কারণে পুরোপুরি অনলাইনভিত্তিক করা হয়েছে। এই কনভেনশনেই জো বাইডেনকে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হবে।
মিশেল ওবামা বলেন, আমি জো বাইডেনকে জানি। তিনি বিশ্বাসের দ্বারা পরিচালিত গভীর পরিশীলিত একজন মানুষ। তিনি আরো বলেন, অর্থনীতি পুনরুদ্ধার, মহামারি প্রতিরোধ এবং দেশকে এগিয়ে নিতে কি করা দরকার বাইডেন তা ভালো জানেন।
সাবেক ফার্স্ট লেডি বলেন, জো বাইডেন একজন সত্যবাদী মানুষ, তিনি সত্য বলতে পছন্দ করেন এবং সেই সাথে তিনি বিজ্ঞানে বিশ্বাসী।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসের আতঙ্ক উপেক্ষা করেই উইসকনসিন ও প্রতিবেশী মিনেসোটায় নির্বাচনী প্রচারণার জন্যে সমাবেশ করছেন। এসব সমাবেশে তিনি জো বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিসের তীব্র সমালোচনাও করে যাচ্ছেন।
ট্রাম্প বলছেন, নির্বাচনে জালিয়াতি হলেই কেবল তিনি হেরে যাবেন।
এদিকে মঙ্গলবার ডেমোক্র্যাট দলের কনভেনশনে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন বক্তব্য রেখেছেন। আর বুধবার (১৯ আগস্ট) বারাক ওবামা বক্তব্য রাখবেন।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











