প্রয়াস স্কুল পরিদর্শনে বান কি মুনের স্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
সফররত জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের স্ত্রী ইও শুন তায়েক সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় প্রয়াস স্কুল পরিদর্শন করেছেন।
বুধবার (১০ জুলাই) ঢাকা সেনানিবাসে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, পররাষ্ট্র্রমন্ত্রীর স্ত্রী বেগম সেলিনা মোমেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিরা প্রয়াস স্কুলে এসে পৌঁছলে কেন্দ্রীয় প্রয়াসের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মো. নুরুল হুদা তাঁদেরকে স্বাগত জানান এবং প্রয়াসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ইও শুন তায়েক প্রয়াসের আর্লি চাইন্ডহুড ডেভেলপমেন্ট (ইসিডিপি) প্রোগ্রামসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আন্তরিক সময় কাটান।
প্রসঙ্গত, প্রয়াসের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসামান্য কৃতিত্বের সাক্ষর রেখে চলছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় অতি অল্প সময়ের মধ্যেই প্রয়াস একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ শিশুদের পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?









