প্লাস্টিক দেশের অর্থনীতির বিকাশমান শিল্পখাত: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৫ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশে ছোট বড় মিলিয়ে পাঁচ হাজার ৩০টি প্লাস্টিক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে জানিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, এটি দেশের অর্থনীতির একটি বিকাশমান শিল্পখাত। এই খাতের উন্নয়নের জন্য জাতীয় শিল্পনীতি-২০১৬ তে আমরা প্লাস্টিক শিল্পকে অগ্রাধিকার তালিকার শীর্ষস্থানে রেখেছি।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ১৪তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্যাকেজিং এবং ইন্ডাস্ট্রিয়াল মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ইতোমধ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৫০ একর জমির ওপর একটি প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলার কাজ চলছে।
তিনি বলেন, এই সরকার ব্যবসা করে না, তবে ব্যবসাবান্ধব সরকার। প্লাস্টিকসহ সব ধরনের খাতেই যেসব সমস্যা আছে, সেগুলো সমাধানে আমরা কাজ করছি। একটা টিম হয়ে কাজ করলে এসব সমাধান দ্রুত আসবে।
প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, নির্বাচনের আগে এফবিসিসিআইর আয়োজনে এক ব্যবসায়ী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে আপনারা (ব্যবসায়ীরা) আমাদের সমর্থন দিয়েছিলেন। এখন আমাদের দায়িত্ব আপনাদের সব সমস্যার সমাধান করা। ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারলে এই শিল্প অন্য স্তরে চলে যাবে। তবে রিসাইকেল ইন্ডাস্ট্রির মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখা এই খাতের ব্যবসায়ী আমাদের দরকার।
অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ প্লাস্টিক পণ্য উৎপাদক এবং রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, প্লাস্টিক শিল্প দেশিয় অর্থনীতিতে যে অবদান রাখছে এবং সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে, ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার ২০১৯ তার প্রমাণ। এবার ১৯টি দেশ থেকে ৪৬০টি প্রতিষ্ঠান ৭৮০টি স্টল বা বুথ নিয়ে অংশ নিচ্ছে। আমরা যদি আমাদের দেশে প্লাস্টিক খাতের কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি, তাহলে এই খাতে বিশ্ব বাজারে আমরা ভালো অবস্থান নিতে পারবো।
-জেডসি
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











