প্লাস্টিক-পলিথিনের দূষণরোধে প্রয়োজনে আইন সংশোধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন জানিয়েছেন, প্লাস্টিক ও পলিথিনের দূষণরোধে প্রয়োজনে সরকার আইন সংশোধন করবে। এছাড়া প্লাস্টিক ও পলিথিনের ব্যবস্থাপনায় সারাদেশে যুগপৎ কর্মসূচিও হাতে নেয়া হবে। একইসাথে সুষ্ঠু কর্মপরিকল্পনা ও পাইলট প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে প্লাস্টিকের বিকল্প ব্যবহারে জনগণকে সচেতন করে তোলা হবে।
বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে পরিবেশ অধিদফতর, বিশ্বব্যাংক, দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ‘সাসটেইনেবল মানেজমেন্ট অব প্লাস্টিক টু লিভারেজ সার্কুলার ইকোনমি অ্যান্ড এচিভ এসডিজি ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে প্লাস্টিক ও পলিথিনের দূষণ বাড়ছে। এটি দেশের জাতির ও বিশ্বের ক্ষতি করছে। দূষণরোধে প্রয়োজনে আইন সংশোধন করা হবে।
পরিবেশ অধিদফতরের মহাপরিচালক সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার মাগদা লাভ ই প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বল্পমূল্য, সহজলভ্যতা ও ব্যবহারিক উপযোগিতা থাকায় নগর জীবনের অনুষঙ্গ হিসেবে গত কয়েক দশকে প্লাস্টিকসামগ্রী (প্লাস্টিক, পলিব্যাগ, প্লাস্টিক মোড়ক ও অন্যান্য প্লাস্টিক সামগ্রী ) পণ্যের ব্যবহার ব্যাপক বৃদ্ধি পাচ্ছে।
তারা বলেন, বিশ্বে প্রতি বছর ৮০ লাখ টনের বেশি প্লাস্টিক সমুদ্রে পতিত হচ্ছে অর্থাৎ প্রতি মিনিটে এক ট্রাক প্লাস্টিক আবর্জনা সমুদ্রে স্থান পাচ্ছে। এ ছাড়া বিশ্বে ৮০ থেকে ১২০ বিলিয়ন ডলার প্লাস্টিক সামগ্রী সুস্ঠু ব্যবস্থাপনার অভাবে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









