‘পড়াশোনা বন্ধ না করায় ঢাবি শিক্ষার্থীকে হত্যা’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন ইলমা চৌধুরী মেঘলা। বিয়ের পর স্বামী ও তার পরিবারের লোকজন তাকে পড়াশোনা বন্ধ করতে বলেন। ইলমা তা না মানায় প্রথমে তাকে শারীরিকভাবে নির্যাতন করে আসামিরা। পরে তাকে হত্যা করে তারা।’
বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে স্বামী ইফতেখার আবেদীনের রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে একথা বলা হয়। এদিকে শুনানি শেষে আদালত ইফতেখার আবেদীনের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার সাব-ইন্সপেক্টর মো. সালাউদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
তিনি বলেন, ‘ইফতেখার আবেদীনে এজাহারনামী এক নম্বর আসামি। এজাহারনামীয় সহযোগী দুই ও তিন নং আসামি পলাতক রয়েছেন। মামলার ভিকটিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। বিয়ের পর আসামিরা ভিকটিমকে পড়াশোনা করতে নিষেধ করে। ভিকটিম একথা না মানায় তার চুল কেটে দেয়। তারপর তাকে হত্যা-ই করলো।’
আলমগীর হোসেন বলেন, ‘ভিকটিমের শরীরে আঘাতের চিহ্ন বিদ্যমান। দেখলেই বোঝা যাচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে তাকে কতটুকু গুরুতর আঘাতের মাধ্যমে হত্যা করা হয়েছে।’
আসামিপক্ষে অ্যাডভোকেট জিল্লুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘ইফতেখার আবেদীন মালয়েশিয়ায় পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষে কানাডায় দেড় বছর চাকরি করছেন। পারিবারিকভাবে ইলমার সাথে তার বিবাহ হয়। তাদের মধ্যে হৃদ্যতা ছিল ভালো। কানাডায় নিয়ে যাবেন এজন্য স্ত্রীকে প্রস্তুতিও নিতে বলেন। কোনো ষড়যন্ত্র থাকলে তিনি স্ত্রীকে কানাডা নিয়ে যেতে চাইতেন না।’
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের সাথে ইফতেখার জড়িত না। জড়িত থাকলে তো স্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতেন না বা তার পরিবারকে অসুস্থতার খবর দিতেন না। বরং তিনি পালিয়ে যেতেন। ভিকটিম ব্যক্তিগত ক্যারিয়ার ও কর্মজীবন নিয়ে উদ্বিগ্ন ছিল। সব সময় সে মানসিকভাবে ভেঙে থাকতো। ব্যক্তিগত ক্যারিয়ার গঠনে ব্যর্থ বা বিদেশ যেতে না পারার কারণে হয়তো তিনি আত্মহত্যা করেছেন। তাকে হত্যা করা হয়নি। বরং তিনি আত্মহত্যা করেছেন। এ অবস্থায় আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করছি।’
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






