ফকিরকে পান্তা ভাত দিলে, উল্টো ইংরেজি শোনায়: মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ২৬ আগস্ট ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, দেশের কোথাও কোনও ফকিরকে যদি পান্তা ভাত খেতে দেওয়া হয়, তখন তারা খেতে চায় না। উল্টো ইংরেজি শোনায়, বলে আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আমি পান্তা ভাত খাইতে পারি না।
শনিবার (২৬ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল সদস্যদের স্মরণে এক শোক সভা তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, এখন আর পুরাতন কাপড় বিক্রি হয় না। ক্রেতাও পাওয়া যায় না। গ্রামেও কোন কুঁড়েঘর দেখতে পাওয়া যায় না। এখন লাল সবুজের ঘর আপনাদের চোখে পড়বে। মানুষ এখন রাজধানী থেকে গ্রামে হেলিকপ্টারে যান। এগুলো আওয়ামী লীগ সরকারের অর্জন।
তিনি বলেন, শেখ হাসিনা অন্ন-বস্ত্র ও সার্বজনীন শিক্ষার জন্য বিনা পয়সা বই ও লেখাপড়ার ব্যবস্থা করেছেন। দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অবিরাম কাজ করছেন। জাতির পিতার অসমাপ্ত স্বপ্নকে তার কন্যা শেখ হাসিনা একে একে বাস্তবায়ন করছেন।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অ্যাম্বাসেডর মোহাম্মদ জমিরের সভাপতিত্বে শোক সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ইইউ, আমেরিকান, কানাডা, চীন, অস্ট্রেলিয়ান, নেপাল, ভিয়েতনাম, কসোভো, আর্জেন্টিনা, জার্মানি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। এছাড়াও দলের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




