ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১:৪২:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

ফখরুলের বাসার সবাই করোনা থেকে মুক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০০ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার বাসার সবাই করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বৃহস্পতিবার মির্জা ফখরুল ও তার পরিবারের সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

জানা গেছে, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা কিছুটা দুর্বল। এ কারণে চিকিৎসকরা তাকে কিছু দিন বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন।
 
১১ জানুয়ারি করোনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের। এর পর তার বাসায় অবস্থানরত কন্যা, ভাই ও ভাইয়ের স্ত্রী এবং কাজের লোকসহ সবাই করোনাভাইরাসে আক্রান্ত হন।