ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৯:২৫:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ফরাসি ওপেন : তৃতীয় রাউন্ডে সেরেনা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৪৯ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার

ফরাসি ওপেনে, বড় বোন ভেনাস উইলিয়ামস অশ্রুসিক্ত চোখে বিদায় নিয়েছিলেন। বিদায়টি সহজভাবে মেনে নিতে পারেননি বোন সেরেনা উইলিয়ামস। তবে নিজে কিন্তু সে পথে হাঁটেননি। টানা জয় পেয়ে তৃতীয় রাউন্ডে পোঁছে গেছেন সুপারস্টার সেরেনা উইলিয়ামস।


প্রথম রাউন্ডে ক্রিস্টিনা প্লিসকোভাকে হারানোর পর এবার সেরেনার জয় অ্যাশলে বার্টির বিপক্ষে। এদিনের টানটান উত্তেজনা ভরপুর ম্যাচের ফলাফল সেরেনার পক্ষে ৩-৬, ৬-৩,৬-৪।



তিনবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। মধ্যে একটা ব্রেক দিয়েছেলেন মা হওয়ার জন্য। সন্তানের জন্মের পর এই প্রথম কোন গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে অংশ নেন মার্কিন টেনিস তারকা। তাই সমর্থকদের বরাবরই বাড়তি আকর্ষণ ও আশা ছিল তাকে ঘিরে। সেই সমস্ত প্রত্যাশা এবং দীর্ঘ বিশ্রামের চাপ কাটিয়ে পর পর দুই ম্যাচ লড়াই করে জিতে সেরেনা পৌঁছে যান টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে।



চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা প্লিসকোভার বিপক্ষ শুরুটা খুব একটা ভালো হয়নি সেরেনার। এবারেও ৩৬ বছর বয়সী তারকাকে লড়ে ম্যাচ জিততে হয়। প্রথম সেট হারলেও পরের দুই সেটে উড়িয়ে দেন ক্রিস্টিনা প্লিসকোভাকে,প্রতিষ্ঠিত করেন নিজের অস্তিত্বকে।