ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার
চৌধুরী নায়াব ইউসুফ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ফরিদপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন সংগঠনটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আজ সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় ফরিদপুর-৩ আসনে তার নাম ঘোষণা করেন।
নায়াব ইউসুফ বিএনপির বর্ষীয়ান নেতা সাবেক ভাইস-চেয়ারম্যান ও জনপ্রিয় রাজনীতিবিদ মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ এই ফরিদপুর-৩ আসন থেকেই ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি সরকারের আমলে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরবর্তীতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেন।
শুধু তাই নয়, নায়াব ইউসুফের দাদা, মরহুম চৌধুরী ইউসুফ আলী (মোহন মিয়া) ছিলেন এই অঞ্চলের কিংবদন্তী নেতা, যুক্তফ্রন্টের প্রাদেশিক মন্ত্রী এবং একজন প্রখ্যাত সমাজসেবক। প্রায় দুই শতাব্দী ধরে এই পরিবারটি ফরিদপুর অঞ্চলের রাজনীতি, সমাজসেবা ও নেতৃত্বে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে।
ফরিদপুর-৩ (সদর) আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। চৌধুরী নায়াব ইউসুফের মনোনয়ন নিয়ে আশাবাদী স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার




