ফরিদপুরে কনসার্টে বিশৃঙ্খলা, যা বললেন জেমস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপনী দিনটি আনন্দ-উৎসবের বদলে বিষাদে পরিণত হয়েছে। গত শুক্রবার রাতে দেশবরেণ্য সংগীতশিল্পী জেমসের গান শোনার জন্য যখন স্কুলের হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অপেক্ষা করছিলেন, ঠিক তখনই শুরু হয় বিশৃঙ্খলা। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতাকেই দায়ী করেছে ‘নগরবাউল’ জেমস।
অনুষ্ঠানটি পণ্ড হওয়া নিয়ে নগরবাউল ও জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন সংবাদমাধ্যমে জানান, তারা অনুষ্ঠানের জন্য সন্ধ্যা সাড়ে সাতটায় ফরিদপুর পৌঁছান। গেস্ট হাউসে থাকাকালীনই তারা বিশৃঙ্খলার খবর পান। রাত সাড়ে ১০টায় পরিস্থিতি চরম আকার ধারণ করলে আয়োজকরা অনুষ্ঠান বাতিলের কথা জানান এবং এরপর তারা ঢাকায় ফিরে আসেন।
সঙ্গে জেমস নিজেও মুখ খোলেন বিষয়টি নিয়ে। বলেন, ‘এটি সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা।’
এদিকে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কড়া মেজাজে ফরিদপুর শহরের নদী গবেষণা ইনস্টিটিউটের গেস্ট হাউজ থেকে রাত সাড়ে ১০ টার দিকে বের হয়ে তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়েন জেমস। তিনি জিলা স্কুলে যাওয়ার আগেই বিশৃঙ্খলা হওয়ায় গেস্ট হাউজ থেকে সরাসরি ঢাকায় চলে যান। এ সময় তার সঙ্গে থাকা লোকগুলো শিল্পীর নিরাপত্তার দিকটা খেয়াল রাখেন।
আয়োজক কমিটির সূত্র মতে, অনুষ্ঠানটি শুধুমাত্র নিবন্ধিতদের জন্য থাকলেও জেমসের আসার খবর শুনে কয়েক হাজার অনিবন্ধিত বহিরাগত দর্শক ভিড় জমান। তাদের ভেতরে ঢুকতে বাধা দিলে তারা গেটের সামনে ও সড়কে অবস্থান নেন, দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এক পর্যায়ে স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু হয়। এতে আয়োজক কমিটির আহ্বায়কসহ প্রায় ২৫-৩০ জন আহত হন এবং ১০-১২ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










