ফরিদপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
করোনা মহামারির কারণে গত দুই বছর জমেনি ঈদের কেনাকাটা। এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় নেই বিধিনিষেধ। তাই পবিত্র ঈদুল ফিতর ঘিরে জমতে শুরু করেছে ফরিদপুরের ঈদের বাজার। দিন যত যাচ্ছে জেলার ছোট-বড় শপিংমল, মার্কেট ও বিপণিবিতানগুলোতে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়।
গত দুই বছরের লোকসান পুষিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। আর ঈদ উদযাপনে ক্রেতারা খুঁজছেন শখ, সাধ্য আর পছন্দের পোশাক।
ফরিদপুরে সকাল থেকে ঈদ বাজার জমতে শুরু করলেও ভিড় বাড়ছে সন্ধ্যার পর থেকে। জেলা শহরের বিভিন্ন মার্কেট খোলা থাকছে রাত ১২টা থেকে ১টা পর্যন্ত। পোশাকের পাশাপাশি জুতা, কসমেটিকস ও জুয়েলারি দোকানগুলোতেও ভিড় বেড়েছে।
ঈদ যত ঘনিয়ে আসছে মার্কেটগুলোতে ক্রেতার উপস্থিতি তত বাড়ছে। দোকানিরা বলছেন, ১০ রোজার পর থেকে এবার জমে উঠেছে ঈদ-কেন্দ্রিক কেনাকাটা। তাই কেনাকাটার ধুম পড়েছে পুরোদমে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কেনাকাটা আর ক্রেতাদের উপস্থিতে জমজমাট হয়ে উঠেছে ফরিদপুর শহরসহ বিভিন্ন উপজেলার মার্কেটগুলো।
মঙ্গলবার ফরিদপুর শহরের মার্কেটগুলো ঘুরে দেখা যায়, প্রচণ্ড রোদকে উপেক্ষা করে সাধ ও সাধ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কেনাকাটার জন্যই মার্কেটে এসেছেন ক্রেতারা। পোশাকের সঙ্গে মিল রেখে মহিলারা কানের দুল, চুড়ি, গলার মালা, টিপ, ব্যাগ, জুতোসহ ঘর সাজানোর অন্যান্য জিনিস কিনছেন।
অন্যদিকে ছেলেরা প্যান্ট, শার্ট, টি-শার্ট, বেল্ট, মানিব্যাগ ইত্যাদি ক্রয় করছে। তাই ক্রেতারা অনেকেই ভিড় জমিয়েছেন ফরিদপুর নিউ মার্কেটে।
দেখা গেছে, হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে মাঝে মাঝে সাথের মানুষটিকেও হারিয়ে ফেলছেন অনেকে। কেউ আবার পছন্দের জিনিসটি কেনার জন্য দোকানের সামনে দাঁড়াতেই পারছেন না। তবুও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়ও।
ফরিদপুর নিউ মার্কেটে কেনাকাটা করতে আসা সুমা বেগম নামে একজন ক্রেতা বলেন, ঈদের জন্য কেনাকাটা করতে এসেছি, সাধ্যের মধ্যে বেশ কিছু শাড়ি, থ্রি পিচ, স্বামীর জন্য একটা পায়জামা ক্রয় করেছি। তিনি আরও বলেন, সাধ্যের মধ্যে নিউমার্কেটে ভালো থ্রি পিস, শাড়ি পাওয়া যায় তাই তিনি নিউমার্কেটে এসেছেন।
নিউ মার্কেটের দোতলায় অরবিন্দ নামে একজন দোকানিকে কেমন চলছে বেঁচাকেনা জিজ্ঞাসা করতেই তিনি জানালেন, অনেকে উপরে উঠতে চায় না তাই বিক্রি কিছুটা কম। তবে সামনে বিক্রি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে নিউ মার্কেটের আশেপাশে অনেকেই ভ্রাম্যমাণ দোকান নিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করছেন। তারা মেয়েদের বিভিন্ন সাজানি ও ঘরের ছোটখাট আসবাবপত্র বিক্রি করছেন। তবে নিউ মার্কেটের ভেতরের চেয়ে বাইরের ভিড়টাই যেন চোখে পড়ার মতো। এসব মার্কেটগুলোও ঈদ উপলক্ষে ব্যাপকভাবে জমে উঠেছে। ঈদকে কেন্দ্র করে দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত হরদম বিক্রি হচ্ছে এসব মার্কেট গুলোতে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ঈদকে সামনে রেখে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। এছাড়া সাদা পোশাকেও পুলিশ মাঠে রয়েছে। মার্কেটগুলোতে চুরি-ছিনতাই রোধে পুলিশের টহল টিমও সক্রিয় রয়েছে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?

