ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:২১:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ ৬ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফরিদপুরের মল্লিকপুরে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে তিন নারীসহ ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সোমবার (৬ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন। তাদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের ড. শরীফুল ইসলাম হাদী, তার মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের মেয়ে তানজু ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এবং মাইক্রোবাস চালক নড়াইলের নাহিদ।

করিমপুর হাইওয়ে থানার ওসি সফুর রহমান বলেন, মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনের মৃত্যু হয়।

-জেডসি