ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৮:৫৮:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ফাইজারের আরও ১ কোটি টিকা দেবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪২ এএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

অনুদান হিসেবে বাংলাদেশকে আরও ১ কোটি ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৩১ জানুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো-

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯’র আরও ১ কোটি ডোজ টিকা অনুদান দিচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের টিকা অনুদানের মোট পরিমাণ দাঁড়ালো ৩ কোটি ৮০ লক্ষ এবং আরও লক্ষ লক্ষ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে।

এই টিকা অনুদানের ফলে বাংলাদেশের জন্য শিক্ষার্থী এবং যারা এখনও টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছে তাদের কাছে টিকা পৌঁছে দেওয়া সহজ হবে। তাছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষেরা ফাইজারের বুস্টার ডোজ টিকা নিতে সক্ষম হবে।

কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গে এই জোয়ার কমিয়ে আনতে বাংলাদেশকে সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র আমাদের প্রচেষ্টাকে ক্রমাগত জোরদার করছে। এখনও আমরা সবাই এই লড়াইয়ে সামিল!