ফাইজারের করোনা বড়ির অনুমোদন দিল ইইউ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে করোনা চিকিৎসায় প্রথমবারের মতো যোগ হতে যাচ্ছে মুখে খাওয়া বড়ি। মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজারের করোনা বড়ি প্যাক্সলোভিডের অনুমোদন দিয়েছে ইইউয়ের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)। স্থানীয় সময় বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এ অনুমোদন দেওয়া হয়।
গবেষণার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হচ্ছে, প্যাক্সলোভিড বড়ি করোনায় আক্রান্ত হওয়ার পর মারাত্মক শারীরিক জটিলতার ঝুঁকি কমায়। ফলে এই চিকিৎসা নেওয়া রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার বেশ কম। এমনকি করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের রুখতেও বেশ কার্যকর ফাইজারের করোনা বড়ি।
এ বিষয়ে ইইউয়ের স্বাস্থ্য বিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকিডেস বলেন, করোনার মারাত্মক শারীরিক জটিলতার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য প্যাক্সলোভিড বড় বদল আনতে পারে। অমিক্রন ও অন্য ধরনগুলোর বিরুদ্ধে ওষুধটির কার্যকারিতার বড় প্রমাণ দেখা গেছে।
এক বিবৃতিতে সংস্থাটি বলছে, করোনায় আক্রান্ত হওয়ার পর যেসব প্রাপ্তবয়স্কদের আলাদা অক্সিজেন সরবরাহের প্রয়োজন পড়ে না এবং যাঁদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁরাই নিতে পারবেন এই চিকিৎসা।
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা