ফাইজারের করোনা ভ্যাকসিনের নথি চুরি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ইউরোপীয়ান মেডিসিন এজেন্সির (ইএমএ) সার্ভারে সাইবার হামলা চালিয়ে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের নথি চুরির ঘটনা ঘটেছে। ইএমএ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নে ওষুধ ব্যবহারের অনুমতি দিয়ে থাকে ইএমএ। যুক্তরাজ্যে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরুর পর মডার্নার তৈরি ভ্যাকসিন নিরাপদ কিনা এবং তা ব্যবহারের অনুমতি দেয়া যায় কিনা তা নিয়ে কাজ করছে তারা। তবে এই হামলায় মডার্নার তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা জানা যায়নি।
আরো দুটি ভ্যাকসিনের অনুমোদনে কাজ করছে ইএমএ এবং কয়েক সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে বিবিসি জানিয়েছে। তবে সাইবার হামলায় এই ভ্যাকসিন দুটির অনুমোদনে কোনো প্রভাব ফেলবে না বলে ইএমএ আশ্বস্ত করেছে। হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও ইএমএ তাদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়েছে।
তাদের একজন মুখপাত্র জানান, সাইবার হামলার ঘটনার তদন্ত চলছে। এছাড়া বায়োএনটেকের পক্ষ থেকেও একটি বিবৃতি দেয়া হয়েছে।
বায়োএনটেক জানায়, আমাদেরকে বলা হয়েছে ইএমএ-এর সার্ভারে সাইবার হামলা হয়েছে। হামলাকারীরা তাদের নথিতে প্রবেশ করেছে। ফাইজার এবং বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের ক্যানডিডেট বিএনটি১৬২বি২ সম্পর্কিত তথ্য ইএমএ-এর সার্ভারে রাখা ছিল। এসব নথিতে বেআইনিভাবে কেউ প্রবেশ করেছে।
বায়োএনটেক আরও জানায়, এই হামলা ভ্যাকসিন অনুমোদনের সময়সীমায় কোনো প্রভাব ফেলবে না বলে ইএমএ তাদের আশ্বস্ত করেছে। এই হামলার বিষয়ে বিস্তারিত সবাইকে জানানো হবে। মানুষের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব এবং কাজের প্রতি স্পষ্টতা বোঝাতেই এই কাজ করা হবে বলে বায়োএনটেক জানায়।
এর আগেও ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও এ বিষয়ে দায়িত্ব প্রাপ্তদের হ্যাকিংয়ের বিষয়ে সতর্ক করা হয়েছে। সাইবার হামলার চেষ্টাও হয়েছে এর আগে। সর্বশেষ এই ঘটনা আবারও সবার জন্য সতর্ক বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











