ফাইজারের টিকা নিলেন সৌদি বাদশা সালমান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার
ফাইজারের টিকা নিলেন সৌদি বাদশা
এবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ করোনার টিকা নিলেন। কোভিড-১৯ প্রতিরোধে ফাইজারের টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) সৌদি আরবের অর্থনৈতিক জোন হিসেবে পরিচিত নিওম সিটিতে টিকা নিয়েছেন বাদশাহ সালমান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বাদশার টিকা নেওয়ার দুটি ছবি এবং একটি ছোট ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী বাদশা সালমানকে টিকা দিচ্ছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত ১৭ ডিসেম্বর থেকে সৌদি আরবে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা দেওয়া শুরু করে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে তিন ধাপে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।
প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সবাইকে টিকা দেওয়া হবে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই টিকা তাদের দেশের নাগরিক ও বাসিন্দাদের বিনামূল্যে দেওয়া হচ্ছে।
সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬৩ হাজারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি মানুষের।
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










