ফাইজারের টিকা নিয়ে মেক্সিকোর নারী চিকিৎসক আইসিইউতে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার ও জার্মান জৈব প্রতিষ্ঠান বায়োএনটেকের করোনা টিকা নিয়ে এবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মেক্সিকোর এক নারী চিকিৎসক। টিকা নেয়ার পর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়েছে। জানা গেছে, ন্যুভো লিওনের নর্দার্ণ স্টেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩২ বছর বয়সী ওই নারী চিকিৎসককে।
মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ওই চিকিৎসক এনসেফেলোমাইটিসে আক্রান্ত হয়েছেন। এনসেফেলোমেলাইটিস হলো মস্তিষ্ক এবং মেরুদণ্ডের প্রদাহ। খবর রয়টার্সের
খবরে বলা হয়েছে, ওই চিকিৎসকের সারা শরীরে খিঁচুনি, অ্যালার্জির উপসর্গ দেখা গিয়েছে। এরই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তার।
শুক্রবার রাতে হাসপাতালের পক্ষ থেকে প্রকাশ করা এক বিবৃতিতে জানানো হয়েছে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। নজর রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ও।
তবে টিকা নেয়ার কারণেও এমনটি হয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। কারণ টিকা নেয়া আর কারো শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নজরে পড়েনি।
এর আগে ফিনল্যান্ডে ফাইজারের টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ার খবর মেলে। দেশটির প্রধান স্বাস্থ্য অধিকর্তা মাইজা কাউকোনেন জানান, এই ধরণের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর তিনি পেয়েছেন। গোটা বিষয়টির ওপর কড়া নজর রাখা হয়েছে। তবে যদি কমপক্ষে পাঁচজনের কাছ থেকে এই ধরণের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর মেলেই তবেই অফিশিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেয়া হবে।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










