ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১০:৫৪:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

ফাইজারের টিকার অনুমোদন দিল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাজ্য ও বাহরাইনের পর এবার মার্কিন ওষুধ তৈরির সংস্থা ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের করোনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে কানাডা। বুধবার কানাডার প্রশাসন জানিয়েছে, জরুরি ভিত্তিতে এই টিকা দেয়া যাবে। খবর বিবিসির

এক বিবৃতিতে কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকের টিকার ব্যাপারে অন্তবর্তীকালীন সিদ্ধান্ত নেয়া হয়েছে। জরুরি অবস্থার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই টিকা কার্যকর ও নিরাপদ প্রমাণিত হয়েছে।

হেলথ কানাডা এক প্রতিবেদনে প্রকাশ করে জানিয়েছে, এই ভ্যাকসিন দেশকে রক্ষা করবে। কানাডায় ১৬ বছরের ওপরের সব বয়সীদের টিকা প্রদান করা হবে। ডিসেম্বরেই টিকার প্রয়োগ শুরু করতে চায় কানাডা।

ফাইজারের টিকা সংরক্ষণের জন্য অতিরিক্ত ঠাণ্ডা হিমঘরের প্রয়োজন। সেটির ব্যবস্থা করছে কানাডা। প্রাথমিকভাবে ২০ মিলিয়ন ডোজের অর্ডার দিয়েছে দেশ। দেশের ১০ মিলিয়ন মানুষ যাতে সবাই এই ভ্যাকসিন পান, তা নিশ্চিত করতে চাইছে কানাডা সরকার।

এর আগে ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে ব্রিটেন ও বাহরাইন। ব্রিটেনে এরই মধ্যে গণহারে টিকা প্রদান শুরু হয়েছে। বাহরাইনও খুব দ্রুত শুরু করবে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এই টিকা নিরাপদ বলে জানিয়েছে। খুব দ্রুতই ফাইজারের টিকার অনুমোদন দেবে যুক্তরাষ্ট্র।

-জেডসি