ফাইজারের পর এবার মডার্নার টিকা অনুমোদন পাচ্ছে যুক্তরাষ্ট্রে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে অনুমোদন পেতে যাচ্ছে করোনার দ্বিতীয় টিকা। মার্কিন জৈবপ্রযুক্তি কোম্পানি মডার্নার টিকা নিরাপদ এবং ৯৪% কার্যকর বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে জরুরি ব্যবহারের জন্য এই টিকা অনুমোদন পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) মডার্নার টিকা বিশ্লেষণ করে মঙ্গলবার সকালেই এর বিস্তারিত বিবরণ দিয়েছে। বলা হয়েছে, এই টিকার নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগ নেই এবং এর মারাত্মক কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও বিরল। খবর বিবিসি।
এফডিএ বিশেষজ্ঞদল এবং এর প্রধান কর্মকর্তা এ সপ্তাহ শেষে টিকাটি অনুমোদন করলে ২৪ ঘন্টার মধ্যেই এর চালান শুরু হতে পারে। এফডিএ বলছে, ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষায় মডার্নার টিকা ৯৪.১ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। ফাইজার-বায়োএনটেক আর মডার্না দু’য়ে মিলে যুক্তরাষ্ট্র সরকার আগামী বছরেই পেয়ে যেতে পারে ১শ’ কোটি ডোজেরও বেশি করোনার টিকা।
টিকা বিষয়ক প্যানেল দু’দিন পরই জরুরি ব্যবহারের জন্য টিকাটি অনুমোদন দেওয়া নিয়ে বৈঠকে বসবে। গত সপ্তাহে ফাইজারের টিকা নিয়েও এফডিএ একইরকম মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছিল।
মডার্নার টিকার বিষয়ে এফডিএ ৫৪ পৃষ্ঠার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, টিকাটিতে বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। মারাত্মক ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। টিকাটির কার্যকারিতা ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষা করে দেখা হয়েছে। সেখানে ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকারিতার তথ্য পাওয়া গেছে।
মডার্না আর ফাইজার–বায়োএনটেক টিকার মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। মডার্নার টিকাটি সাধারণ ফ্রিজে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে। কিন্তু ফাইজার–বায়োএনটেকের টিকাটি মাইনাস ৭৫ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











