ফাইজারের প্রথম টিকা নিলেন ৯০ বছর বয়সী ব্রিটিশ নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪১ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস মহামারির অবসান ঘটার প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্যে মঙ্গলবার থেকে শুরু হয়েছে গণহারে করোনা টিকাদান উৎসব। দেশটি এই দিনটিকে ‘ভি-ডে’ হিসেবে ঘোষণা করেছে।এই গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৯০ বছর বয়সী এক নারীকে। মার্গারেট কিনান নামের ওই নারী উত্তর আয়ারল্যান্ডের এনিসকিলেনের বাসিন্দা। খবর বিবিসির।
আগামী সপ্তাহে ৯১ বছরে পা দেবেন কিনান। তিনি বলেন, এটা ‘জন্মদিনের সবচেয়ে ভালো অগ্রিম উপহার। প্রথম ধাপে ৮০ বছরের বেশি বয়সী এবং কিছু স্বাস্থ্য ও সেবাকর্মীকে এই টিকা দেয়া হবে। করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই এই কর্মসূচি নেয়া হয়েছে।
গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৩০ মিনিটে কিনানকে কোভেনট্রির ইউনিভার্সিটি হাসপাতালে এই টিকা প্রয়োগ করেন ম্যাট্রোন মে পারসন। টিকা নেয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিনান। তিনি বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রথম ব্যক্তি হিসেবে টিকা পাওয়ায় আমি নিজেকে সুবিধাপ্রাপ্ত বলে মনে করছি।
কিনান আরও বলেন, এটা আমার পাওয়া জন্মদিনের সবচেয়ে ভালো অগ্রিম উপহার। কেননা আমি অবশেষে আমার নিজের সঙ্গেই প্রায় পুরোটা বছর কাটানোর পর নতুন বছর পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর অপেক্ষা করতে পারবো।
তিনি বলেন, মে ও ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) কর্মীরা আমার যে যত্ন নিয়েছেন, এজন্য শুধু ধন্যবাদই যথেষ্ট নয়। অন্যদের জন্য আমার পরামর্শ হচ্ছে, কেউ টিকা দিতে চাইলে অবশ্যই নেবেন। কেননা যদি আমি ৯০ বছরে টিকা নিতে পারি তবে আপনারও পারবেন।
উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। এর আগে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই টিকা ব্যবহারে ছাড়পত্র দেয়।
-জেডসি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









