ফাইভ-জি’র নিলাম হবে আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৫ এএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ফোর-জি তরঙ্গ বাংলাদেশের মানুষের কাছে সহজলভ্য যেখানে হয়নি, সেখানে ফাইভ-জি’র তরঙ্গ (স্পেকট্রাম) নিলামে উঠানো হবে আজ। পঞ্চম প্রজন্মের এ নেটওয়ার্ক বিক্রির এ নিলাম বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে। এই নিলামে সাধারণত দেশের সব মোবাইল ফোন অপারেটর অংশ নিয়ে থাকেন। নিলাম থেকে তরঙ্গ কিনে অপারেটররা ফাইভ-জি চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেবে বলে জানা গেছে।
নিলাম পরিচালনা করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নিলাম অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের।
অপরদিকে নিলামে দেশের মোবাইল অপারেটরগুলোর শীর্ষ নির্বাহী ও মাদার কোম্পানির প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
‘রেডিও ফ্রিকোয়েন্সি অকশন-২০২২’ শীর্ষক নিলামে মেগাহার্টজ তরঙ্গের প্রাথমিক মূল্য ১৫ বছরের জন্য ৬ মিলিয়ন ডলার ভিত্তি ধরার সিদ্ধান্ত হয়েছে। এবারের নিলামের জন্য ২.৩, ২.৬ এবং ৩.৫ গিগাহার্টজ ব্যান্ড নির্ধারণ করা হবে। নিলাম অনুষ্ঠিত হবে ১৮টি ব্লকে। প্রতি ব্লকে থাকবে ১০ মেগাহার্টজ করে তরঙ্গ।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমি আশা করব এবারের নিলাম থেকে মোবাইল অপারেটররা পর্যাপ্ত তরঙ্গ কিনবে এবং মোবাইল ফোন ব্যবহারকারীদের মানসম্মত সেবা তারা নিশ্চিত করবে। কারণ, ভোগান্তি হয় গ্রাহকদের। কম তরঙ্গে বেশি গ্রাহককে সেবা দিতে গেলে নেটওয়ার্কজনিত সমস্যা হবেই। গ্রাহকদের কষ্ট লাঘব করতে হবে বলে জানান তিনি।
অপারেটরদের বারবার সময় দেওয়ার পরও তারা পর্যাপ্ত তরঙ্গ কেনেনি বলে আক্ষেপ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘ফলে গ্রাহকদের সার্ভিস কোয়ালিটি ফুলফিল হয় না। এবার এটাই মোবাইল অপারেটরদের শেষ সুযোগ। এরপরে তারা ফোর-জি তরঙ্গ কিনতে চাইলেও পারবে না। কারণ, এরপরে তরঙ্গ নিতে চাইলে ফাইভ-জি কম্প্যাটিবল তরঙ্গ নিতে হবে। ফলে এই নিলাম থেকে তারা পর্যাপ্ত তরঙ্গ কিনবেন বলে তিনি আশাবাদী বলে জানান মোস্তাফা জব্বার।
গত বছরের ১২ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ফাইভ-জি চালু হয়। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্ক চালু করেছিল।
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস






