ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ২১:৫৮:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

ফারজানা ইসলাম দ্বিতীয় মেয়াদে ভিসি হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৩০ পিএম, ২ মার্চ ২০১৮ শুক্রবার

দেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম আবারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হচ্ছেন। তাকে এ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে।

 

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। তবে রাষ্ট্র্রপতির আদেশের চিঠি এখানো হাতে আসেনি বলে জানিয়েছেন তিনি।

 

তিনি বলেন, শুনেছি রাষ্ট্রপতি মহোদয় আমাকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিয়ে সকালে ফাইলে স্বাক্ষর করেছেন। চিঠির অনুলিপি এখনো আমি হাতে পাইনি। তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান আমাকে অভিনন্দন জানিয়েছেন।

 

২০১৪ সালের ২ মার্চ দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলাম দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২ মার্চ তার মেয়াদ শেষ হবে।