ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৫:০৯:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১৬১৬৩ চালু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে চালু হয়েছে নতুন হটলাইন নম্বর ১৬১৬৩।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে চালু ১১ ডিজিটের ফোন নম্বরও সচল থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি সেবা পেতে যেকোনো অপারেটর থেকে এই নম্বরে ফোন করা যাবে। সেবা গ্রহীতাদের তথ্য দেওয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন মনে রাখা কিছুটা কষ্টসাধ্য বলে ৫ ডিজিটের এই হটলাইন চালু করা হয়েছে।