ফায়ার সার্ভিসের ১৫৬ জন কর্মীর করোনা জয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
ফায়ার সার্ভিসের ১৫৬ জন কর্মীর করোনা জয়
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস ( কোভিড-১৯) প্রেক্ষাপটে ''দি লাইফ সেভিং ফোর্স'' বাহিনীর ১৫৬জন কর্মী করোনাকে জয় করে সুস্থ্য হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
আজ রোববার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২০২ জন কর্মকর্তা-কর্মচারী। তার মধ্যে ১৫৬ জন কর্মী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া এখনও আক্রান্ত আছেন এমন ৪৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
এদিকে, আজ ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা মোট আক্রান্তদের মধ্যে ২৫ জন সদর দফতর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ৩৮ জন অধিদফতরের বিভিন্ন শাখার, ১০ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১২ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ১০ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ১২ জন ডি.ই.পি.জেড ফায়ার স্টেশনের (সাভার), ৯ জন সাভার ফায়ার স্টেশনের, ১ জন লালবাগ ফায়ার স্টেশনের, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, ২ জন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, ৩ জন ডেমরা ফায়ার স্টেশনের, ৪ জন খিলগাঁও ফায়ার স্টেশনের, ১ জন সোনারগাঁও ফায়ার স্টেশনের, ৭ জন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, ১ জন পলাশী ফায়ার স্টেশনের, ৬ জন সিলেট ফায়ার স্টেশনের, ১ জন বড়লেখা ও ১ জন কুলাউড়া ফায়ার স্টেশনের (সিলেট), ১ জন কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের, ২ জন গাজীপুর ফায়ার স্টেশনের, ১ জন টঙ্গী ফায়ার স্টেশনের, ১ জন বাজিতপুর ফায়ার স্টেশনের (কিশোরগঞ্জ), ১ জন নড়াইল ফায়ার স্টেশনের, ১ জন বেনাপোল ফায়ার স্টেশনের, ১ জন মাগুরা ফায়ার স্টেশনের, ১ জন হরিনাকুন্ড ফায়ার স্টেশনের (ঝিনাইদা), ৫ জন ফুলপুর ফায়ার স্টেশনের, ১ জন টাঙ্গাইল ফায়ার স্টেশনের, ১ জন সালতা ফায়ার স্টেশনের (ফরিদপুর), ৪ জন রংপুর কন্ট্রোল রুমের, ১ জন ধনুট ফায়ার স্টেশনের (বগুড়া), ১ জন সৈয়দপুর ফায়ার স্টেশনের (নীলফামারী), ১ জন পটিয়া ফায়ার স্টেশনের, ১ জন লক্ষ্মীপুর ফায়ার স্টেশনের, ১ জন মাটিরাঙ্গা ফায়ার স্টেশনের, ২ জন কুষ্টিয়া ফায়ার স্টেশনের, ৩ জন বারিধারা ফায়ার স্টেশনের, ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের এবং ৭ জন চট্টগ্রাম ফায়ার স্টেশনের কর্মী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার ও রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল (নারায়ণগঞ্জ)-সহ বিভিন্ন স্থানে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এখনো যারা করোনা আক্রান্ত আছেন তাদের সকলেই ভালো আছেন। এদের মধ্যে ১৫৬ জনের পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে।
এতে আরও বলা হয়, আক্রান্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা








