ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে যোগ দিলে পরিণতি খারাপ হবে: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
ফিনল্যান্ড ও সুইডেন যদি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেয় তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। শুক্রবার (১৫ এপ্রিল) রুশ পররাষ্ট্র দপ্তর এই হুমকি দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, সুইডেন ও ফিনল্যান্ডের কর্তৃপক্ষের পছন্দের বিষয় এটি। তবে তাদের ও আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এবং সামগ্রিকভাবে ইউরোপীয় নিরাপত্তার জন্য এই ধরনের পদক্ষেপের পরিণতি বোঝা উচিত।
তিনি আরও জানান, ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের সদস্যপদ তাদের আন্তর্জাতিক মর্যাদাকে শক্তিশালী করার অবদান রাখার সম্ভাবনা কম। দুই দেশের জোটনিরপেক্ষ নীতি একটি নির্ভরযোগ্য মাত্রার নিরাপত্তা প্রদান করেছে। কিন্তু একটি সামরিক জোটের সদস্যপদ তাদের জাতীয় নিরাপত্তা জোরদার করতে সক্ষম নয়।
এর আগে, গত বৃহস্পতিবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছিলেন, সুইডেন ও ফিনল্যান্ড মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে রাশিয়া ইউরোপের কেন্দ্রস্থলে পারমাণবিক অস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার পর ফিনল্যান্ড ও সুইডেনের রাজনীবিদরা ন্যাটো জোটে যোগ দেওয়ার আলোচনা শুরু করে। ফিনল্যান্ড জানায়, তারা এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেবে। একই ধরনের তথ্য জানিয়েছে সুইডেন।
সূত্র- সিএনবিসি, স্কাই নিউজ।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব