ফিমেল আর্টিস্টদেরকে একটু সাপোর্ট করেন : জেফার
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। ভিন্ন ধারার গান এবং নজরকাড়া ফ্যাশন স্টেটমেন্টের জন্য তিনি সব সময় আলোচনায় থাকেন। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি তার গানের নেপথ্যের কাজ এবং ফিমেল আর্টিস্ট হিসেবে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে ভক্তদের কাছে নারী শিল্পীদের আরও বেশি সমর্থন দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
জেফার তার ভিডিও বার্তায় ভক্তদের প্রতি আক্ষেপ করে বলেন, ‘আমি আজকে অনেক বছর ধরে মিউজিকের সাথে আছি। অনেকেরই ধারণা, আমি হয়তো সুন্দর মতো রেডি হয়ে স্টেজ বা ভিডিওতে গান করি। মানে কণ্ঠশিল্পী আর কি, হুইচ ইজ কমপ্লিটলি ফাইন। কারণ আসলে মানুষ আমরা পেছনে কতটুকু কাজ করি, এটা তো আসলে আমরা নিজেরাই দেখাই না। সো আপনারা জানবেন না, এটাও স্বাভাবিক।’
জেফারের ভাষ্যে, ‘আমি সত্যিকারের অর্থে শুধু গান করি না, আমি আসলে অনেক কিছু করি। গান কম্পোজ করা থেকে গান বানানো, গানের প্রোডাকশন, লিরিক্সে বসা, সেটার প্রি-প্ল্যান করা, মিউজিক ভিডিও কিরকম হবে বা সেই গানটা কোথায় যাবে অল অফ দিস প্ল্যান এবং প্রত্যেকটা ভিজ্যুয়ালাইজেশন।’
তার কথায়, ‘অনেকেই আপনারা জানেন না যে আমি খালি কণ্ঠশিল্পী না, আমি আসলে গান লিখি, গান সুর করি। আমার গানের ৯০% হচ্ছে আমার নিজের সুরে করা। মানে আমি নিজে সুর করছি, নিজে গাইছি এবং লিরিক্সের সাথে আমি জড়িত ছিলাম, কো-রাইট করা আর কি যেটাকে বলে।’
নারী শিল্পীদের প্রতি সমর্থন বাড়ানোর জোর দাবি জানিয়ে বলেন, ‘আমি বলব যে প্লিজ আপনারা আর্টিস্টদেরকে একটু সাপোর্ট করেন, স্পেশালি ফিমেল আর্টিস্টদেরকে একটু সাপোর্ট করেন। একটু আমাদের সোশ্যালি অনেক ব্যারিয়ার ভেঙে কাজ করতে হয়। তারপরে যখন অনেক ধরনের বাউন্ডারি ফিল করি, তখন না আসলে অনেক ডিমোটিভেটেড হয়ে যাই।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










