ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্পে এক শিশুসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত ও আরো ৬০ জন আহত হয়েছে। খবর ইয়াহু নিউজের।
কোটাবাটো শহরের মেয়র রুয়েল লিমবুনগান বলেন, দাটু পাগলাস টাউনে ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়লে ৭ বছর বয়সী এক শিশু মারা গেছে। এছাড়া, পার্শ্ববর্তী টুলুনান টাউনে দুইটি বাড়ি ধসে পড়ার ঘটনায় আরো ৪ জন আহত হয়।
নিউজ শো উনাং বালিটা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল কোবাটোর মাকিলালা টাউনে অন্তত ৫ জন নিহত ও আরো ১৭ জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে মাকিলালা মেডিকেল স্পেশালিস্ট সেন্টারের নিয়ে যাওয়া হয়।
স্থানীয় একটি রেডিওকে কোটাবাটো শহরের দুর্যোগ অফিসের প্রধান সালমার বার্নাল্ট বলেন, বুধবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মূল ভূমিকম্পটি আঘাত হানার পর আরো ২০০ বারের বেশি কম্পন অনভূত হয়।
এদিকে, ওই ভূমিকম্পের পর জেনারেল সান্টোস সিটির ৩ তলা গাইসানো শপিংমলে আগুন ধরে যায়। পরে ভবনটি থেকে সব ক্রেতা ও বিক্রেতাকে বের করে আনা হয়। এই সময় ভবনটির টুকরোর আঘাতে একজন বয়স্ক নারী আহত হলে তাকে চিকিৎসা দেয়া হয়।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










