ফেনীতে জামায়াতের ৯ নারী কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ১০ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
ফেনীর সোনাগাজীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপন বৈঠক থেকে জামায়াতের ৯ নারী কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সোনাগাজী পৌর শহরের উত্তর চর চান্দিয়া এলাকায় জামায়াতে ইসলামীর নেতা কালিম উল্যাহর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এই সময়ে ওই বাড়ি থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি এম আবদুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কালিম উল্যাহ এম আবদুল্লাহর ভগ্নিপতি।
জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মাশকুর রহমান।
তিনি জানান, আটকদের মধ্যে জেলা নারী জামায়াতের সেক্রেটারি শাহেদা আক্তার রয়েছেন। অন্যরা সবাই জামায়াতের বিভিন্ন এলাকায় দায়িত্বশীল।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রহিম সরকার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌরসভার উত্তর চর চান্দিয়া এলাকায় জামায়াত নেতা কালিম উল্যাহর বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ সেখান থেকে ৯ জন নারীকে আটক করে।
সোনাগাজী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মাশকুর রহমান বলেন, ‘জামায়াত নেতা কালিম উল্যাহর বাড়িতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। আমরা গোপন সূত্রের মাধ্যমে এ সংবাদ পেয়ে যাই।
দ্রুত সেখানে অভিযান চালিয়ে জামায়াতের ৯ নারী নেতাকর্মীকে আটক করা হয়। বৈঠকস্থল থেকে জামায়াতে ইসলামীর বিভিন্ন ধরনের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই, কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। ’
আটককৃত নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।
সাংবাদিক নেতা এম আবদুল্লাহ বলেন, তিনি মঙ্গলবার বিকেলে তার ভগ্নিপতি কালিম উল্যাহর বাড়িতে বেড়াতে আসেন। সেখানে কারা ছিলেন সে বিষয়ে তিনি কিছু জানতেন না।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






