ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ২১:২৫:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা

ফেব্রুয়ারিতে জার্মানি ও আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৪ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সফর করবেন তিনি। এছাড়া ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও দ্বিপক্ষীয় সম্মেলনে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি সফর করবেন প্রধানমন্ত্রী।

গত রবিবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিউনিখে নিরাপত্তা সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে সাইড লাইনে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

জানা যায়, নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ অতিথিরা আসছেন। তাদের সঙ্গেও সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রীর। সেখানে চলমান রোহিঙ্গা সঙ্কটের মত বিষয়টি তুলে ধরতে পারেন তিনি।

সফরের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. শহিদুল হকের সভাপতিত্বে দুটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করা হয়।

-জেডসি