ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৮:৪০:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ফের অস্থির কাঁচা মরিচের বাজার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে কাঁচা মরিচের বাজারে বেশ অস্থিরতা দেখা দিয়েছে। বাজারভেদে কেজিপ্রতি ৩২০ থেকে ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গতকালও যা বিক্রি হয়েছে ৩০০ টাকা দরে।

বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কমায় জুনে খুচরা পর্যায়ে কাঁচা মরিচের দাম উঠেছিল ৪০০ টাকা কেজি। এরপর জুলাই মাসে আন্দোলন পরিস্থিতিতে দাম ৩৫০ টাকা ছাড়ায়, যা চলতি মাসের শুরুতে কমে আসে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ২০০ থেকে ২৪০ টাকায়। এখন আবারও দাম বেড়েছে।

আমদানি স্বত্ত্বেও স্থানীয়ভাবে সরবরাহে ঘাটতি থাকায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। জানান, শুক্র ও শনিবার অনেকেই আমদানি বন্ধ রাখেন। যার প্রভাব পড়ে বাজারে। ক্রেতারা বলছেন, সুষ্ঠু তদারকির অভাবে দাম বাড়ছে পণ্যের।