ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:৩৩:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ফের জেঁকে বসেছে করোনা, দুই শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ২১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ২৪৩ জন। সুস্থ হয়েছেন ৫০ হাজার ২০০ জন।

বুধবার (১ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্তহয়েছে ২৫ হাজার ৯৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৬১ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪০০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৫৬ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩১৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের। কানাডায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৫২৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৭২ লাখ ৪২ হাজার ২৩৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৩৩ হাজার ৫১৪ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯০ লাখ ৫৪ হাজার ১৯৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।