ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ৭:৪২:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ফের পায়ুপথে বাতাস, প্রাণ গেল শিশু শ্রমিকের

বগুড়া প্রতিনিধি | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:০৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

বগুড়ার কাহালুতে এসএস নামের একটি টাইলস কারখানাতে রাসেল নামের এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার এক সহকর্মীর বিরুদ্ধে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত সহকর্মী রুবেলকে আটক করেছে পুলিশ। রুবেল কাহালু উপজেলার বীরকেদার গ্রামের মীরপাড়ার আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ উইমেননিউজকে জানান, নাইট শিফটের কাজ শেষে আজ সকালে হাত-পা পরিষ্কার করার সময় সহকর্মী রুবেলের সঙ্গে কাজ করা নিয়ে বাগবিতণ্ডা হয় রাসেলের। এর জেরে রুবেল রাসেলের পায়ুপথে পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে রাসেল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১ টার দিকে রাসেল মারা যায়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. জাহিদুল ইসলাম রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগেও দেশের বিভিন্ন স্থানে পায়ু পথে বাতাস ঢুকিয়ে হত্যা ও হত্যা চেষ্ঠার ঘটনা ঘটেছে।