ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন শ্রীলেখা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। তবে এবার সেই জল্পনায় সরাসরি প্রতিক্রিয়া জানালেন শ্রীলেখা নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, বাংলাদেশের পরিচালক স্বপন সাহা তার ছবির জন্য তাকে ডেকেছিলেন। ছবির নাম ছিল ‘সিংহ পুরুষ’। ওই ছবিতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করছিলেন ফেরদৌস। সেখানেই প্রথমবার তার সঙ্গে পরিচয় হয়।
শ্রীলেখা জানান, শান্ত ও নম্র স্বভাবের জন্য ফেরদৌস তার ভালো লেগেছিল। কলকাতায় ফেরার পর তিনি একাধিক পরিচালকের ফোন পান। তাদের মধ্যে ছিলেন বাসু চট্টোপাধ্যায়ও। শ্রীলেখা বলেন, “বাসুদা তখন ‘হঠাৎ বৃষ্টি’ ছবির নায়িকা হিসেবে আমাকে ঠিক করেছেন। নায়ক খুঁজছিলেন। আমি তখন ফেরদৌসের নাম প্রস্তাব করি। আমার সূত্রেই ও টলিউডে কাজ শুরু করে।”
তবে এই সূত্রেই প্রেমের গুঞ্জন জন্ম নিয়েছিল। এ বিষয়ে শ্রীলেখা বলেন, “কারো নাম পরিচালককে বললেই প্রেম হয়ে যায় না। আমি তো শুধু অভিনেতা নয়, অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।”
অভিনেত্রীর বক্তব্যে পরিষ্কার, ফেরদৌসের সঙ্গে তার সম্পর্ক ছিল সম্পূর্ণ পেশাদার। ব্যক্তিগত জীবনে নয়, কেবল কাজের সূত্রেই দুই তারকার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








