ফেরিঘাটে বাড়ছে ভিড়, বালাই নেই স্বাস্থ্যবিধির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
করোনার সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী সাত দিন সারাদেশে কঠোর লকডাউন জারি থাকবে। এই খবর শোনার পর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীদের প্রবেশদ্বার শিমুলিয়া ফেরিঘাটে। অনেকটা ঈদযাত্রার মতো দলে দলে বাড়ি যাচ্ছেন তারা। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গাদাগাদি করে ফেরিতে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন তারা। যে যেভাবে পারছেন ফেরিতে করে ফিরছেন বাড়িতে, কার আগে কে বাড়ি যাবে প্রতিযোগিতা চলছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে আগামী সোমবার থেকে কঠোর লকডাউন ঘোষণার পর থেকেই শহর ছাড়তে শুরু করেছেন বিভিন্ন পেশাজীবীর মানুষ। ফলে মহাসড়কগুলোর ন্যায় মানুষের চাপ বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটেও।
শনিবার সকাল থেকেই দেখা যায় শিমুলিয়া (মাওয়া) নৌ রুটে যানবাহন ও ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়। কোনো প্রকার স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই নিজ নিজ গন্তব্যে যাত্রা করছে ঘরমুখী মানুষেরা।
সকাল ১১টায় ঘাট এলাকায় ঘরেফেরা মানুষের এমন ভিড় চোখে পড়েছে। মানুষের চাপে ফেরিতে তিল ধারণের জায়গা নেই। শত শত যাত্রী নিয়েই একেকটা ফেরি নদী পার হচ্ছে।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের চাপ বাড়ার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে পণ্যবাহী ট্রাক ও জরুরি পরিষেবার গাড়ির পাশাপাশি যাত্রীরাও পারাপার হচ্ছেন। লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ থাকায় ফেরিতে করেই প্রমত্তা পদ্মা পার হচ্ছেন ঘরমুখো মানুষ।
এদিকে ঘাট এলাকার দুই পাড়ে সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে। এমন অবস্থায় বিভিন্ন চেকপোস্টে ঘাটে আসা যাত্রীবাহী গাড়ি আটকে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবুও কিছুতেই মানুষ মানছে না নিয়ম ও স্বাস্থ্যবিধি। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
তবে গণপরিবহন না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্য যেতে পরিবার-পরিজন নিয়ে নানা বিড়ম্বনায় পড়ছে মানুষ। ৩ নম্বর পন্টুন সংযোগ সড়ক বর্ষার পানিতে জলাবদ্ধতা হওয়ায় দুর্ভোগ বেড়ে গেছে।
শিমুলিয়া ঘাটে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, লকডাউনের কারণে বাস চলাচল বন্ধ থাকায় ঘাটে আসতে তাদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। সিএনজি অটোরিকশায় গাবতলী বা সাভার থেকে আসতে তাদের কয়েক গুণ বেশি টাকা গুণতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের টার্মিনাল সুপারিনটেনডেন্ট মেহেদী হাসান জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটের ১৫টির মধ্যে ১৪টি ফেরিই চলাচল করছে। তিনি বলেন, ‘লকডাউনের নিয়ম অনুযায়ী ফেরিতে শুধু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং জরুরি পণ্য পরিবহনের গাড়ি ছাড়া সব কিছু পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে। মানুষের চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঘাটে ভিড় জমাচ্ছেন যাত্রীরা।’
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



