ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কীভাবে ঠিক হবে জেনে নিন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৭ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
দিনে দিনে ভার্চুয়াল জগতের উপর সকলের নির্ভরতা যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে হ্যাকিংয়ের মতো ঘটনা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফেসবুক- কোনও কিছুই আজ আর নিরাপদ নয়।
তবে চিন্তার তেমন কারণ নেই। হ্যাকাররা যত তাদের জাল বিস্তার করছে, ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোও তাদের সিকিউরিটি সিস্টেম ততই জোরালো করছে।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে কী করবেন আসুন জেনে নেই:
• পাসওয়ার্ডটি দেওয়ার পরেও অ্যাকাউন্ট যদি না খোলে, সে ক্ষেত্রে ফেসবুকের লগ-ইন পেজে গিয়ে ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে যান।
• সেখানে ক্লিক করার পর অন্য একটি পেজ খুলবে। ফেসবুক আপনার ইউজার আইডি, ইমেল আইডি অথবা রেজিস্টার্ড মোবাইল নম্বর জানতে চাইবে।
• সে সব দেওয়ার পর ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করুন।
• এ বার আপনার কাছে একটি ‘ওটিপি’ অথবা ‘রিকভারি কোড’ আসবে। সেটা দেওয়ার পর আবার ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করলেই আপনি আপনার নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন।
ব্যস! নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে যাওয়ার পর আপনি আবার আগের মতো ব্যবহার করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট। কিন্তু আপনার ইমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে বা পাসওয়ার্ড ভুলে গেলে তখন কী করবেন?
• এ ক্ষেত্রেও প্রথমে ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে যান।
• ইউজার নেম অথবা ফেসবুকের সঙ্গে যুক্ত ইমেল আইডি-টি নির্ধারিত অপশনে লিখুন।
• এ বার ফেসবুক আপনার প্রোফাইল ‘লোকেট’ করবে। নির্দিষ্ট সেই প্রোফাইলে ক্লিক করুন। দেখবেন পাসওয়ার্ড পুনরায় দেওয়ার জন্য একটি বক্স আপনাআপনি খুলে যাবে।
• সেখানে গিয়ে ‘নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস’ অপশনে ক্লিক করুন।
• যে মুহূর্তে আপনি ওই অপশনে ক্লিক করবেন, ফেসবুক আপনার সামনে নিয়ে আসবে আরও কয়েকটি রিকভারি অপশন।
• সেখানে আপনাকে উত্তর দিতে হতে পারে কিছু ব্যক্তিগত প্রশ্নের যা প্রোফাইল খোলার সময় আপনি ফেসবুককে জানিয়েছিলেন।
• নতুন ইউজারদের ক্ষেত্রে প্রোফাইল খোলার সময় যাঁদের আপনি ‘ট্রাস্টেড কনট্যাক্ট’ হিসেবে চিহ্নিত করেছিলেন তাদের মধ্যে কাউকে ফেসবুক লিঙ্ক পাঠাতে পারে। যেখানে আপনার প্রোফাইলটি পুনরায় খোলার সিকিউরিটি কোড থাকবে।
• এর পর সেই সিকিউরিটি কোড ব্যবহার করে আপনি আবার আগের মতোই প্রোফাইলটি ব্যবহার করতে পারবেন।
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার







